লংগদুতে ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ১৪:০৯আপডেট : ০৩ জুন ২০১৭, ১৪:১৭

লংগদুর পরিস্থিতি নিয়ে প্রশাসনের জরুরি সভা রাঙামাটির লংগদুতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় এক যুবলীগ নেতার লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে লংগদুর কয়েকটি এলাকায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার (২ জুন) ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে উল্লেখ করে এই নির্দেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন রাঙামাটির ডিসি মানজারুল মান্নান।

উপজেলা পরিষদ মিলনায়তনে জরুরি আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেওয়ার পর ডিসি  জানান, অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করতে একটি পর্যবেক্ষক কমিটি করা হবে। যার যতটুকু ক্ষতি হয়েছে ততটুকুই যাতে পেয়ে যান সেই দিকে খেয়াল রাখা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা এই জরুরি সভায় অংশ নেন। লংগদুর ঘটনায় প্রায় আড়াইশ ঘর পুড়ে ছাই

এর আগে শনিবার সকালে ডিসি মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাইদ তারিকুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।  এসময় তারা জানান, এই নাশকতার সঙ্গে জড়িতদের কোনও ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তারা।  একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলার শীর্ষ এই কর্মকর্তারা।

উল্লেখ্য বৃহস্পতিবার (১ জুন) লংগদু উপজেলা থেকে ভাড়ায় মোটরসাইকেল চালক ও স্থানীয় সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়ন দুই যাত্রী নিয়ে দীঘিনালার দিকে রওনা হন। দুপুরের পর দীঘিনালার চার মাইল এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সন্ধ্যায় ফেসবুকে তার মৃতদেহের ছবি দেখে শনাক্ত করে পরিবার ও বন্ধুরা।  স্থানীয় বাঙালিরা এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোকে দায়ী করেছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে নয়নের লাশ নিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে আসার পথে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এসময় শতাধিক বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 

 
 

যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম