লংগদুতে হামলার প্রতিবাদে রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে

রাঙামাটি প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ০৯:২৬আপডেট : ০৫ জুন ২০১৭, ০৯:২৬

রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার জেরে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সোমবার (৬ জুন) ভোর ৫টার থেকে পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে এ অবরোধ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে।

অবরোধের কারণে রাঙামাটি শহরের জীবনযাত্রা স্বাভাবিক থাকলেও শহর থেকে দূরপাল্লার কোনও বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। রাঙামাটি শহরে ইউপিডিএল’র কার্যক্রম না থাকায় কোনও পিকেটিং ঘটনা ঘটেনি। তবে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা নানিয়ারচর উপজেলায় পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।

রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে ইউপিডিএফ’র মুখমাত্র মাইকেল চাকমা মুঠফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে নয়নের খুনিদের বিচার করা যেতো। কিন্তু সেখানকার মানুষ সেই সুযোগটি না দিয়ে বাড়িঘরে আগুন লাগিয়ে দিলো। রমেল হত্যার বিচারকে ধামাচাপা দিতে এই ঘটনা ঘটানো হয়েছে। পুরো ঘটনাটি পরিকল্পতি।’

রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ মুঠোফোনে বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোথাও কোনও অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।’

রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে প্রসঙ্গত,গত বৃহস্পতিবার লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালা উপজেলার চারমাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। এই হত্যার জন্য পাহাড়ী সশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করে শুক্রবার সকালে লংগদুতে বিক্ষোভ মিছিল বের করে কয়েক হাজার বাঙালি। এই মিছিল থেকেই তিনটিলা, বাইট্টাপাড়া এবং মানিকজোরছড়া এলাকায় শতাধিক পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়া হয়বলে অভিযোগ পাহাড়িদের।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের