পূর্বাচলের ডোবা থেকে রকেট লঞ্চারের সেল উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ১৯:১৬আপডেট : ০৭ জুন ২০১৭, ১৯:৫৩

২ জুন পূর্বাচলের ডোবা থেকে উদ্ধার হওয়া অস্ত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের ডোবা থেকে রকেট লঞ্চারের একটি সেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) বিকাল পাঁচটার দিকে সেলটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজেদুর রহমান বলেন, ‘বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর পূর্বাচলের ওই ডোবায় আরও অস্ত্র আছে কিনা, তা খুঁজে দেখতে আজ পানি নিষ্কাশন যন্ত্র বসিয়ে পানি সেচ দেওয়া হচ্ছে। ডোবার অর্ধেকের মতো পানি সেচ দেওয়া হলে ডুবু ডুবু অবস্থায় একটি বাক্স দেখতে পায় পুলিশ। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বাক্সটি পাড়ে তুলে এনে এর ভেতরে রকেট লঞ্চারের একটি তাজা সেল পায়।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী কালের মধ্যে পানি সেচ দেওয়ার কাজ শেষ হবে বলে আশা করছি। এরপর আরও অস্ত্রের খোঁজে ডোবাটিতে তল্লাশি চালানো হবে। অস্ত্র না পাওয়া গেলে অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।’ 

জেলার পুলিশ সুপার মঈনুল হক জানান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর ওই ডোবাসহ আশেপাশের এলাকায় পুলিশ প্রহরা বসানো হয়। গত ছয়দিন ধরেই ডোবার পানি সেচার কাজ চলছে। লেকটি বড় হওয়ায় সময় লাগছে।

প্রসঙ্গত, গত ২ জুন পূর্বাচলের ৩ ও ৫নং সেক্টর থেকে দূরবীন, দুটি রকেট লঞ্চার, ৬২ চীনা সাব মেশিনগান, এসএমজি, ম্যাগাজিন ৪৪টি, ৫টি ৭.৬২ পিস্তল, ৫৯টি শেল, ৪২টি হ্যান্ড গ্রেনেড, ২টি ওয়াকিটকি, বিভিন্ন ধরনের ডিভাইস, টাইম ফিউজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও গুলি উদ্ধার করা  হয়। এসব অস্ত্র পলিথিনে মোড়ানো ছিল। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশ ৫ আসামিকে গ্রেফতার করেছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী