সুন্দরবনে মাছ ধরার সময় ৩ জেলে গ্রেফতার

মংলা প্রতিনিধি
১০ জুন ২০১৭, ১৫:২৫আপডেট : ১০ জুন ২০১৭, ১৫:২৫

  সুন্দরবনে মাছ ধরার সময় ৩ জেলে গ্রেফতার

সুন্দরবনের খালে জাল দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ। শনিবার (১০ জুন) সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরা পশুর খাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেলেরা হলো মংলা উপজেলার চিলা গ্রামের সালাম সর্দারের ছেলে জাহিদুল ইসলাম (২৫), রেজাউল সর্দারের ছেলে সিরাজুল সর্দার (২৪) এবং মোতালেব সর্দারের ছেলে শাহ আলম সর্দার (৩০)।

রেঞ্জের সহকারী বনকর্মকর্তা মো. নুরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন,‘গ্রেফতারকৃত ওই তিন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর তাদের খুলনা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী সুন্দরবনের মরাপশুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বন বিভাগ মরাপশুর খালে মাছ ধরা নিষিদ্ধ করেছে। বেন্দি জাল দিয়ে একদল জেলে মাছ ধরছে এই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ জেলেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ৩টি নৌকা ও জাল জব্দ করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: রূপগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম