কুষ্টিয়ায় অস্ত্র-বোমাসহ পাঁচ ডাকাত আটক

কুষ্টিয়া প্রতিনিধি
১০ জুন ২০১৭, ২১:০০আপডেট : ১০ জুন ২০১৭, ২১:১৭

আটক

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গুলি ও বোমাসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- সিরাজুল (৩৫), সামিরুল (৩০), মোমিন (২৮), জুবেল (২৪) ও জাহারুল (৩২)। তাদের বাড়ি দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

ওসি শাহ দারা খান জানান, একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, গোপনে এই সংবাদ পেয়ে এসআই গৌতমের নেতৃত্বে একদল পুলিশ ডাংমড়কা-প্রগপুর সড়কের প্রাগপুর মাঠের মধ্যে অভিযান চালায়। এতে পাঁচ ডাকাত ধরা পড়ে। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও দুটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম