বান্দরবানে আধাবেলা হরতাল চলছে

বান্দরবান প্রতিনিধি
১১ জুন ২০১৭, ০৯:৪৬আপডেট : ১১ জুন ২০১৭, ১০:২৬

বান্দরবানে আধাবেলা হরতাল ( ছবি: বান্দরবান প্রতিনিধি) রাঙ্গামাটির লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে বান্দরবানে আধাবেলা হরতাল চলছে। 

রবিবার (১১ জুন) সকাল থেকে হরতালের কারণে বান্দরবান থেকে দূরপাল্লার কোনও যান ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ সাধারণ যাত্রীরা। শহরের দোকানপাটও বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি আবদুল কাইয়ুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নয়ন হত্যার ঘটনায় রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চললেও বান্দরবানের সম্প্রীতির কথা বিবেচনা করে এখানে অর্ধ দিবস হরতাল পালন করা হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালন করা হলেও অফিস আদালতে এর প্রভাব পড়বে না।’ অন্য দুই পার্বত্য জেলার পাশাপাশি খাগড়াছড়িতে হরতাল ডাকা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ।  বান্দরবানে আধাবেলা হরতাল ( ছবি: বান্দরবান প্রতিনিধি)

প্রসঙ্গত, ১ জুন লংগদুর সদর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের লাশ খাগড়াছড়ির দীঘিনালার চার মাইল এলাকায় পাওয়া যায়। এ হত্যাকাণ্ডে নয়নের ভাই দীন ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। শুক্রবার (৯ জুন) রাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালা থেকে রনেল চাকমা ও জুনেল চাকমাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

/এফএস/ 

আরও পড়ুন- 

সকাল-সন্ধ্যা হরতাল চলছে রাঙামাটিতে
মোটরসাইকেলের জন্যই হত্যা করা হয় নয়নকে!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক