হোটেল রেইনট্রির ধর্ষণ মামলার পরবর্তী তারিখ ১৯ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৭, ১৪:৩৯আপডেট : ১২ জুন ২০১৭, ১৪:৪০

ধর্ষণ মামলার প্রধান তিন আসামি

হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে নির্যাতনের ঘটনায় করা মামলার পাঁচ আসামির উপস্থিতি ও অভিযোগ পত্রটি আমলে নেওয়ার জন্য আগামী ১৯ জুন ধার্য করেছেন আদালত। সোমবার দুপুর ১টার দিকে ঢাকার ২ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শফিউল আজম এই দিন ধার্য় করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) তানভীর আহমেদ।

রবিবার (১১ জুন)মামলাটি ঢাকার মহানগর হাকিম মো. দোলোয়ার হোসেনের আদেশে ২নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজমের আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের রেইনট্রি হোটেলে নিয়ে যাওয়া হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। আর ঘটনাস্থলে উপস্থিত থেকেও আসামিদের নিবৃত্ত করার কোনও রকম চেষ্টা করেনি সাদমান, বরং দুই তরুণী তার কাছে সাহায্য চাইলে সে বিষয়টি এড়িয়ে যায়। ধর্ষণের এই ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

/জেবি/

আরও পড়তে পারেন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ‘র গুলিতে বাংলাদেশি নিহত


সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান