লন্ডনের বহুতল ভবনে আগুন: এক বাঙালি পরিবারের ৫ জন নিখোঁজ

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ১৩:০৫আপডেট : ১৫ জুন ২০১৭, ১৪:৩১

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় সেখানে বসবাসরত একই পরিবারের ৫ বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আকাইলকুড়া ইউনিয়নের কৈশাউড়া গ্রামে।

নিখোঁজরা হলেন- কমরু মিয়া (৮২), তার স্ত্রী রাজিয়া বেগম (৬৫), দুই ছেলে আবদুল হানিফ (২৯) ও আবদুল হামিদ (২৬) এবং তার মেয়ে তানিমা (২২)।

বৃহস্পতিবার (১৫ জুন) আকাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহাম্মদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ল্যানচেস্টারে লাটিমার রোডের 'গ্রেনফেল টাওয়ার' নামে ২৪ তলা একটি আবাসিক ভবনে স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে  আগুন লাগে। এতে এখন পর্যন্ত প্রায় ১২ জন নিহত হওয়ার খবর জানা গেছে। আশঙ্কা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। ওই ভবনটির ১২০টি ফ্ল্যাটে প্রায় ৬০০ মানুষ বাস করতেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।  

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম