ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ঢাকা-মাওয়া ফাঁকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১২:৩৬আপডেট : ২২ জুন ২০১৭, ১২:৩৬

মুন্সিগঞ্জে যানজট (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি) ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ জুন) দুপুর নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মেঘনা সেতুর ঢাল থেকে গোমতী সেতু পর্যন্ত থেমে আছে এই যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়ছে। তবে ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক। শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী যানবাহনের তেমন চাপ নেই বলে ফেরি কর্তৃপক্ষ ট্রাক পারাপার করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই হাসেম আলী মুন্সী জানান, ‘ঈদে যানবাহনের চাপ বাড়ায় কিছুটা যানজট আছে। তবে গাড়িগুলো ধীরে ধীরে চলছে। সকাল থেকে গাড়ির চাপ শুধু বাড়ছেই। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ ভোগান্তির না হয়।’ মুন্সিগঞ্জে যানজট (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)

তিনি আরও বলেন, মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজা ঠিক আছে। গাড়ি চলছে। তবে মূলত গাড়ির চাপ বেশি হওয়ায় কিছুটা যানজট আছে।

এদিকে, শিমুলিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঘাটে তেমন কোনও যাত্রীবাহী যানবাহনের চাপ নেই। যাত্রীরা অনেকে সিবোট ও লঞ্চ দিয়ে নদী পারাপার হচ্ছেন। যাত্রীবাহী যানবাহনের অভাবে ট্রাক পারাপার করছেন বলে জানালেন ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী। মাওয়ায় ট্রাকের সারি (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)

তিনি জানান, ‘সকাল থেকে তেমন একটা যানবাহনের চাপ নেই। এ কারণে ট্রাকগুলো পার করছি। প্রায় ৬’শ যানবাহন আজ (বৃহস্পতিার) পারাপার করা হয়েছে। এখনও ঘাটে ৭০/৮০ টি ট্রাক রয়েছে। আশাকরি সমস্যা হবে না। যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’

/এফএস/ 

আরও পড়ুন- ‘চালকরা নিয়ম মেনে চললে যানজট হবে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক