ফেনীতে ডাকাত-পুলিশ গুলি বিনিময়, ৪ পুলিশসহ আহত ৫

ফেনী প্রতিনিধি
৩০ জুন ২০১৭, ০৫:২৪আপডেট : ৩০ জুন ২০১৭, ০৫:২৯

ফেনী ফেনীর সোনাগাজী উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ে এক ডাকাত গুলিবিদ্ধ ও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) ভোর সোয়া চারটার দিকে সোনাগাজীর মুহুরী নদী প্রকল্প এলাকার বাদামতলীতে এ ঘটনা ঘটে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, ডাকাতদের গুলিতে গুরুতর আহত এএসআই মুনির হোসেনসহ আহত চার পুলিশ সদস্যকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, গুলিবিদ্ধ ডাকাত সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার বাদামতলী এলাকায় ডাকাতি করছিল, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের উপস্থিরর পর সওদাগরহাটের ডাকাত ভোলা এবং সোহাগ বাহিনীর ডাকাত সদস্যরা পুলিশের ওপর গুলি চালাতে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় একডাকাত ও চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ এলজি, দেশি পাইপগানসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

/এসএমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস