কুষ্টিয়ার বেড়ামারার বাসাটি ভাড়া নেন নব্য জেএমবির আমীর আইয়ুব আলীর স্ত্রী তিথি। বাসা ভাড়ার সময় তিথি নিজে দর্জির কাজ করেন এবং তার স্বামী ডিস ব্যাবসা করেন বলে বাড়ির মালিক নাসিমা খাতুনকে জানান।
জঙ্গি আস্তানা থেকে আটক তিন জঙ্গির হলেন, নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি ও নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড’র রাজিবুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী সুমাইয়া ও আরমান আলীর স্ত্রী টলি আরা।
বাড়ির মালিক নাসিমা খাতুন জানান, গত ১১ নভেম্বর মেয়েসহ আরমান ও টলি দম্পতি আমার বাড়ি ভাড়া নিতে আসেন। তাদের বাড়ি ভেড়ামারা উপজেলার কুচিয়া মোড়া এলাকায় বলে জানায়।
তিনি আরও জানান, বাড়ি ভাড়া নেওয়ার সময় তাদের কাছ থেকে সব কাগজপত্র নেওয়া হয়েছে। পরে সেগুলো থানায় জমা দেওয়া হয়েছে।
/জেবি/
আর পড়তে পারেন: লালমনিরহাটে স্কুলশিক্ষকসহ তিন জনের লাশ উদ্ধার








