শেরপুরের ভাষাসংগ্রামী টিপু সিং আর নেই

শেরপুর প্রতিনিধি
০১ জুলাই ২০১৭, ১৯:১০আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৯:১০

শেরপুরের ভাষাসংগ্রামী অমূল্য রতন শিংহ রায় (টিপু সিং)। ছবি- প্রতিনিধি চলে গেলেন শেরপুরের ভাষাসংগ্রামী অমূল্য রতন শিংহ রায় (টিপু সিং)। তিনি শুক্রবার (৩০ জুন) দুপুর ১১ টায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। বিকালে শেরপুর শেরী মহাশ্মশানে তার অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। তিনি শেরপুর সরকারী কলেজের ৪র্থ শ্রেণির অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
টিপু সিং এর জন্ম বাংলা ১৩৩৩ সালের ২৬ ফাল্গুন শেরপুর শহরের শিংপাড়া মহল্লায়। বাবা রাম কমল শিংহ রায় ও মা লক্ষিবালা সিংহ রায়।
বাংলাভাষার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে গুলি চালানোর খবর রেডিওর মাধ্যমে ছড়িয়ে পড়লে ২২ ফেব্রুয়ারি বিকালে শেরপুর শহরে স্বতঃস্ফূর্ত মিছিল বের হয়। টিপু সিংসহ স্থানীয় স্কুলের ছাত্ররা সেই মিছিলে অংশ নেন। ছাত্ররা ছাড়াও সচেতন জনগণও মিছিলে যোগ দেন। সর্বদলীয় ভাষা আন্দোলন কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও ১৯৫২ সালের মার্চে সারা দেশে যে হরতাল আহ্বান করা হয় সেটিও শেরপুরসহ পাশের সব থানা ও ইউনিয়নে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়। এ আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন টিপু সিং।
২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার এইমওয়ে করপোরেশন তাকে ভাষাসংগ্রামীর সন্মাননা প্রদান করে।
তিনি জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
পেশাগত জীবনে প্রথমদিকে তিনি একজন খলিফা হিসেবে জীবিকা নির্বাহ করলেও পরে শেরপুর কলেজে ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে যোগ দেন।
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক