নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৯

নড়াইল প্রতিনিধি
০২ জুলাই ২০১৭, ১১:৪৪আপডেট : ০২ জুলাই ২০১৭, ১১:৪৪

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। শনিবার (১ জুলাই) দিবাগত রাতে সরোল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আলম ও খোকন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার রাত ৮টার দিকে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি ও লাঠি নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে আলম গ্রুপের ১২ এবং খোকন গ্রুপের ৭ জন আহত হয়েছেন। আহত রমজান শেখ (২০), জিল্লুর রহমান (২৪) আলি হোসেন (৩৫), লিটন সরদার (২৮), আব্দুল্লাহ (২০), ইমরানসহ (৩০) ১৯ জনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর দাস বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম