গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০১৭, ১১:৫৯আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১১:৫৯

গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুরের কাশিপুরে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ সদস্যের ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৩ সদস্যের পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও একই ঘটনায় ওই এলাকার প্রায় সব কটি কারখানা মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, বয়লার বিস্ফোরণের ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ কমিটিতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের এএসপি পদমর্যাদার, ফায়ার সার্ভিস, বয়লার পরিদফতর, তিতাস গ্যাস ও বিজিএমইএসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে।
তিনি আরও জানান, বয়লার বিস্ফেরণের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন ও লাশ বহনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
ফায়ার ও সিভিল ডিফেন্সের সদর দফতরের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান হলেন-ফায়ার ও সিভিল ডিফেন্সের (ঢাকা) সহকারী পরিচালক দীলিপ কুমার ঘোষ। সাত কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুক রাতেই ঘটনাস্থলে আসেন। এসময় তিনি বলেন, ‘কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের দায়িত্বে কোন অবহেলা বা গাফলতি নেই।’

এদিকে মাল্টিফ্যাবস লিমিটেড নামক ওই কারখানায় বয়লার বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় সোমবার রাত থেকেই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার গেইটে নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও একই ঘটনায় ওই এলাকার মণ্ডল গ্রুপের মনটেক্স, কটন ক্লাব বিডি লি., কটন ক্লাউড বিডি লি., আলিম নিট বিডি লি., মাস্কো গ্রুপের তাসনিয়া ফেব্রিক্সসহ প্রায় সবকটি কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের