অস্ত্র মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০১৭, ২০:১৯আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২০:১৯

অস্ত্র ও বিস্ফোরক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য (ছবি- মৌলভীবাজার প্রতিনিধি)  ও একই সঙ্গে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৯ জুলাই) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

লুৎফুর রহমান হারুন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বুধপাশা গ্রামের মো. আজির উদ্দিন এর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে লুৎফুর রহমান হারুনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি দেশি তৈরি এলজি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।এ ঘটনায় হারুনের বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।

প্রসঙ্গত: লুৎফুর রহমান হারুন ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে। ওই সময় তাকে দিল্লী রেলস্টেশন থেকে এক্সক্লুসিভ প্ল্যানিং অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট-এ গ্রেফতার করা হয়। ওই ঘটনায় তিনি ভারতের তিহার জেলে ছিলেন।

এছাড়াও তার বিরুদ্ধে করা ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশার শাহ ডিংগীর মাজারে বোমা বিস্ফোরণ ও ২০১৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার মামলাসহ আরও কয়েকটি মামলা বিচারাধীন আছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বন্যার পানি কমতে শুরু করেছে, দেখা দিয়েছে পানিবাহিত রোগ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী