ফের চট্টগ্রামের গোয়েন্দা কার্যালয়ে এসপি বাবুল

চট্টগ্রাম ব্যুরো
১১ জুলাই ২০১৭, ১৭:৪৩আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৭:৪৫

এসপি বাবুল আকতার আলোচিত মিতু হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে ফের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা কার্যালয়ে এসেছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। মঙ্গলবার (১১ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে তিনি গোয়েন্দা কার্যালয়ে আসেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) কামারুজ্জামান তাকে ডেকেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মাহমুদা খাতুন মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কামারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার বাদী হিসেবে আরও কিছু বিষয় তার কাছ থেকে জানা প্রয়োজন। এ কারণেই আমি তাকে আসতে বলেছি।’ বাবুল আক্তার তার কার্যালয়ে রয়েছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর সাবেক এই পুলিশ কর্মকর্তা মামলা নিয়ে কথা বলতে সিএমপিতে আসেন।
উল্লেখ্য, গত ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে পালিয়ে যায় তিন জন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় বাবুল আক্তার নগরীর পাঞ্চলাইশ থানায় অজ্ঞাত তিন জনের নামে একটি মামলা করেন। মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে।
মামলায় নয় আসামি মধ্যে মুসা ও কালু ছাড়া অন্যদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পাঁচ আসামি এখন কারাগারে রয়েছেন। নুর নবী ও নুরুল ইসলাম রাশেদ নামে আরও দুই আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।

আরও পড়ুন-

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা করেছিলেন বাবা

২৯ দিনেও সচল হয়নি বান্দরবান-রুমা সড়ক, জনদুর্ভোগ চরমে

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান