কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার

জীবনযাপন ডেস্ক
১৫ মে ২০২৪, ১৬:৪৫ আপডেট : ১৫ মে ২০২৪, ১৬:৪৫

কোষ্ঠকাঠিন্য সাধারণ হজম সমস্যা যা অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং দৈনন্দিন জীবনকে ব্যাহত করতে পারে। কম ফাইবারযুক্ত খাবার খাওয়া, অপর্যাপ্ত তরল গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। এই সমস্যা দূর করতে প্রাকৃতিক প্রতিকার বেছে নিতে পারেন। কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে খাদ্যতালিকায় ফাইবার-সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা অপরিহার্য। টাইমস অব ইন্ডিয়া ও হেলথলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই সমস্যা থেকে দূরে থাকতে কয়েকটি খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

 

১। ফাইবার সমৃদ্ধ খাবার 
হজমশক্তি ভালো রাখতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য ফাইবার সমৃদ্ধ খাবার অপরিহার্য। খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ফল, শাকসবজি, গোটা শস্য, লেবু রাখতে পারেন। খাদ্যতালিকাগত ফাইবারের কিছু চমৎকার উৎসের মধ্যে রয়েছে আপেল, কলা, বেরি, ব্রোকলি, গাজর, মটরশুঁটি, মসুর ডাল, পুরো গমের রুটি এবং ওটস। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে প্রতিদিন কমপক্ষে ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবার খাওয়া জরুরি। 

২। ফ্ল্যাক্সসিড
ফাইবার এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড দিয়ে পরিপূর্ণ ফ্ল্যাক্সসিড। কোষ্ঠকাঠিন্যের জন্য একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার এটি। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অন্ত্রকে লুব্রিকেট করতে সাহায্য করে, যার ফলে মলত্যাগ করা সহজ হয়। পাউডারের মতো মিহি গুঁড়া করে পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এই বীজ। আবার সিরিয়াল, দই বা সালাদে ছিটিয়েও খেতে পারেন। 

৩। চিয়া বীজ
চিয়া বীজ হচ্ছে আরেকটি পুষ্টিকর বীজ যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ফ্ল্যাক্সসিডের মতো চিয়া বীজ ফাইবার এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা চমৎকার প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে। নিয়মিত চিয়া বীজ খেলে পরিপাক স্বাস্থ্য ভালো থাকে।

৪। আপেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে খাদ্য তালিকায় প্রচুর আঁশ সমৃদ্ধ খাবার রাখার বিকল্প নেই। আঁশ বা ফাইবারের চাহিদা মেটাতে খেতে পারেন আপেল। একটি মাঝারি আকারের আপেল খেলে দৈনন্দিন ফাইবারের চাহিদার অনেকটুকুই মেটে।  

৫। পাকা কলা 
প্রতিদিন পাকা কলা খান। এতে যেমন এনার্জি পাবেন, তেমনি দূরে থাকতে পারবেন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে। 

/এনএ/
সম্পর্কিত
স্মৃতিশক্তি বাড়ানোর ১০ সহজ ও আনন্দদায়ক উপায়
বাসি রুটি খেলেই কি নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করা?
সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে? ওয়াক-আপ স্ট্রোক নয়তো
সর্বশেষ খবর
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
মিরপুরে টানা তৃতীয় দিন পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রো স্টেশন
মিরপুরে টানা তৃতীয় দিন পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রো স্টেশন
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৯, মিরপুরেই ১৫২
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৯, মিরপুরেই ১৫২
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড