এক মাসেও স্বাভাবিক হয়নি রাঙামাটির জনজীবন

রাঙামাটি প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ১৪:০৭আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৬:১০

 রাঙামাটির পাহাড় ধস ( ছবি-রাঙামাটি প্রতিনিধি)

গত ১৩ জুন প্রবল বর্ষণের কারণে রাঙামাটিতে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসের কারণে প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় রাঙামাটি জেলায় চার সেনা সদস্যসহ সর্বমোট ১২০ জনের প্রাণহানি ঘটে। আহত হয়েছেন দুই শতাধিক লোক।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় ধসে ১২০ জন প্রাণ হারিয়েছে। আর  ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮ হাজার ৫০০ পরিবার। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ১ হাজার ২৩১টি বাড়ি, আংশিক বিধ্বস্ত বাড়ির সংখ্যা ৯ হাজার ৫০০। বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত। ধসের শিকার পরিবারগুলোর বেশির ভাগই এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের জোগান দিচ্ছে স্থানীয় প্রশাসন।

এদিকে প্রবল বর্ষণের কারণে ধসে পড়েছে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া শালবন এলাকার প্রায় দেড়শো মিটার রাস্তা এবং রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের দুটি স্থানও ধসে পড়েছে। এতে খাগড়াছড়ি সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কে হালকা যানবাহন চললেও ভারি যানবাহন চলাচলের উপযোগি হতে সময় লাগবে আরও এক মাসের মত। ভারি যানবাহন  চলাচল বন্ধ থাকার কারণে বেকার বসে আছে পরিবহনসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী ও শ্রমিকরা।

এদিকে ক্ষতিগ্রস্তদের যতদিন পর্যন্ত পুনর্বাসন করা হবে না ততদিন পর্যন্ত সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে এবং শিগগিরই রাস্তাঘাটসহ সব ধরনের যান চলাচলের উপযোগি হবে বলে জানান জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

/জেবি/

আরও পড়তে পারেন: সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম