বেনাপোল বন্দরে ৫টি স্বর্ণবারসহ যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১২:২৬আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১২:২৬

ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দরে ৫টি স্বর্ণবারসহ জালাল আহমেদ সেলিম (৪৪) নামে এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে।

আটক আহমেদ সেলিমের পাসপোর্ট ও ৫টি স্বর্ণবার বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার আব্দুস সাদিক জানান, আটক সেলিম বেনাপোল কাস্টমসের চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার আগ মুহূর্তে তাকে দেখে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি রুমে নিয়ে তল্লাশি করে তার আন্ডারওয়্যারের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫টি সোনার বার পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে আর আটক জালাল আহমেদ সেলিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেলিম শরীয়তপুর জেলার নড়িয়া থানার সেতুমাধব কান্দি গ্রামের ইয়াকুব মুন্সির ছেলে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম