উখিয়ায় আড়াই লাখ ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ১৩:১৫আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৩:৫৬

 

 

ইয়াবাসহ আটক ২


কক্সবাজারের উখিয়ায় ২ লাখ ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ জুলাই)  সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী কাস্টম এলাকায় শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশ এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

আটককৃতরা হচ্ছে,যশোরের সারসা থানা গোয়া বাগান পাড়া গ্রামে মিন্টু আলী (২৭) ও দেলোয়ার হোসেন (২৩)।

শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজেশ বড়–য়া জানান,টেকনাফ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো ট২০-৫১১১ নম্বরের একটি ট্রাক শনিবার সকালে উখিয়ার ঘাট বালুখালী কাস্টম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছুলে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ির গতিরোধ করে। পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির ছাউনির নিচের বক্সের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৭৫টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে।

রাজেশ বড়–য়া জানান,উত্তরবঙ্গের সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র একইভাবে ইয়াবা পাচার করছে দীর্ঘদিন ধরে। তাদের সোর্সের দেওয়া খবর অনুযায়ী, শুক্রবার রাতভর হাইওয়ে পুলিশ সড়কে অবস্থান নেয়। পরে শনিবার সকালে দিকে ইয়াবার চালান বহনকারী খালি ট্রাকটি ধরা সম্ভব হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে উখিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,পুলিশের ইতিহাসে আটককৃত এটি ইয়াবার সবচেয়ে বড় চালান। ইতিপূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজন আরও বড় চালান আটক করতে সক্ষম হলেও হাইওয়ে পুলিশের জন্য এটি উল্লেখযোগ্য ইয়াবার চালান আটকের ঘটনা বলে মন্তব্য করেন।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম