এমসি কলেজের ছাত্রাবাস ভাঙচুরের ঘটনায় সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার

সিলেট প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ০৩:৩৯আপডেট : ১৭ জুলাই ২০১৭, ০৩:৪২

এমসি কলেজের ছাত্রাবাস ভাঙচুরের ঘটনায় সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার আধিপত্যের জের ধরে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী বৃহস্পতিবার (২০ জুলাই) সাক্ষ্য গ্রহণ ও লিখিত বক্ত্যব নেওয়ার দিন ধার্য করেছে। এমসি কলেজের তথ্য ও অনুসন্ধান কেন্দ্রে ২য় তলায় ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ জানান, যারা ঘটনার প্রত্যক্ষদর্শী তাদেরকে আগামী বৃহস্পতিবার কলেজ ক্যাম্পসে এসে সাক্ষ্য দেওয়ার জন্য দিন নির্ধারণ করা হয়। এসময় আগ্রহী প্রত্যক্ষদর্শীদেরকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানান তিনি।
জানা যায়, আধিপত্যকে কেন্দ্র করে গত ১৩ জুলাই সিলেট শহরতলীর বালুচর এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসের ৪র্থ ও ৫ম ব্লকের সব কয়টি কক্ষের দরজা ও জানালা ভাঙচুর করা হয়। এছাড়াও শ্রীকান্ত হলের ৭টি কক্ষ ও ২নং ছাত্রাবাস ও নতুন ভবনের ডাইনিং ভাঙচুর করা হয়।
কলেজের আধিপত্য নিয়ে বিস্তারকে কেন্দ্র করে টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের টিটু গ্রুপের কর্মীরা ছাত্রবাসে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ছাত্রবাসের সাধারণ শিক্ষার্থীরা। হামলার ঘটনায় কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী