‘ছাত্র নিখোঁজ, বাটি চালান দিয়ে খুঁজছে স্কুল কর্তৃপক্ষ!’

উজ্জ্বল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
২৪ জুলাই ২০১৭, ০৮:০০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০৮:০০

নিখোঁজ মাহিদুল ইসলাম আকিব (ছবি- প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়ায় মাহিদুল ইসলাম আকিব (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ৮ জুলাই কাউতলীর উইজডম স্কুল অ্যান্ড কলেজের আবাসিক হোস্টেল থেকে নিখোঁজ হওয়া ওই ছাত্রের রবিবার (২৩ জুলাই) বিকাল পর্যন্ত কোনও হদিস পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে নিখোঁজ আকিবের স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে। আর এদিকে, বাটি চালান দিয়ে জিনের মাধ্যমে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ।
নিখোঁজ শিক্ষার্থীর মা শেফালী বেগম বলেন, ‘৯ জুলাই বেতন দেওয়ার জন্য উইজডম স্কুল অ্যান্ড কলেজে গিয়ে জানতে পারি, এর আগের দিন ৮ জুলাই থেকে আমার ছেলে আকিব নিখোঁজ। এরপর আত্মীয়-স্বজনদের বাসাসহ নানান জায়গায় আকিবকে খোঁজে না পেয়ে ১৪ জুলাই সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। এসময় জিডি না করার পরামর্শ দেয় স্কুল কর্তৃপক্ষ। শুরুতে তারা বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করে। পরে অবশ্য তারাও সদর মডেল থানায় জিডি করে। শুনেছি, বাটি চালান দিয়ে জিনের মাধ্যমে আকিবের অবস্থান জানতে পেরেছেন উইজডম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোনায়েম খান।
নিখোঁজের মামা জাকির হোসেন জানান, তার বোনজামাই ইব্রাহিম খলিল প্রবাসে থাকেন। বোন এবং ভাগ্নে আকিবকে তিনিই দেখাশোনা করে থাকেন। আকিবের নিখোঁজ হওয়ার দায় কোনোভাবেই স্কুল কর্তৃপক্ষ এড়াতে পারে না। উইজডম স্কুল অ্যান্ড কলেজ ভবন (ছবি- প্রতিনিধি)
এ ব্যাপারে অধ্যক্ষ মোনায়েম খান বলেন, ‘ছেলেটি চঞ্চল প্রকৃতির। এর আগেও সে কয়েকবার স্কুল থেকে পালিয়েছিল। আমরা ছেলেটিকে অনেক জায়গায় খুঁজেছি। থানায় জিডিও করেছি। পাশপাশি, বাটি চালান দিয়ে জিনের মাধ্যমে ছেলেটির সন্ধানও করেছি। জিনের মাধ্যমে জানতে পেরেছি, ছেলেটি ঢাকায় আছে। কয়েক দিনের মধ্যেই সে বাড়ি ফিরে আসবে।’
থানায় জিডি না করার পরামর্শ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এ অভিযোগ ঠিক নয়। আমরা থানায় জিডি করতে মানা করিনি। তবে ফেসবুকে ছবি দিয়ে আকিবকে না খোঁজার পরামর্শ দিয়েছি আমরা। নিখোঁজের নিরাপত্তার দিক চিন্তা করে আমরা এ পরামর্শ দিয়েছি।’
এ ব্যাপারে পৌর এলাকার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম নেহার বলেন, ‘ছেলেটি নিখোঁজ হওয়ার পর স্কুল কর্তৃপক্ষের আচরণ ছিল প্রশ্নবিদ্ধ। নিখোঁজের দায় স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবির হোসেন বলেন, ‘দুই পক্ষ থেকে জিডি করা হয়েছে। নিখোঁজ ছেলেটির খোঁজ নেওয়া হচ্ছে। আশা করছি, শিগগিরই তাকে খোঁজে পাওয়া যাবে।’
/এমএ/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের