রিমান্ডে থাকা ভুয়া চিকিৎসকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ১৭:৫৩আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৭:৫৩

ভুয়া চিকিৎসক মাহফুজুর রহমান চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় রিমান্ডে থাকা ভুয়া চিকিৎসক মাহফুজুর রহমানের মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গত ২০ জুলাই জননী ক্লিনিকে ভুল চিকিৎসায় নাহিদা খাতুন নামে এক কিশোরীর মৃত্যুর অভিযোগে ভুয়া চিকিৎসক নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদিশপুর মৃধাপাড়া গ্রামের মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুই দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে ছিল সে। 

তিনি আরও জানান, রিমান্ডে থাকা অবস্থায় বুধবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে টয়লেটে যায় সে। কিন্তু সে টয়লেটে থেকে বেরিয়ে না আসায় পুলিশের সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে দেখা যায় সে পরনের প্যান্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি স্বজনদের জানানো হয়েছে। 

খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক ঘটনাস্থলে যান এবং তাদের উপস্থিতিতে দরজা ভেঙে মাহফুজুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নাচোল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। যদিও জিহ্বা বের হয়নি, তবে সে দাঁত চেপে ধরেছিল। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী