নারায়ণগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৫:৫৫আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৫:৫৫

নারায়ণগঞ্জে গ্রেফতার সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে একটি চরে অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, জঙ্গিবই ও লিফলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর কমান্ডার লে. কর্নেল কামরুল হাসান।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার মো. ওয়ালি উল্লাহ চিশতী ওরফে জনি ওরফে মোহাম্মদ ওরফে আবু ওমর (২৭), একই জেলার দেবিদ্বার এলাকার কামরুল হাসান ওরফে হৃদয় (৩৫) ও বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকার আল আমিন শেখ ওরফে রাজিব ওরফে রাজিব ইসলাম শেখ ওরফে শেখ (২৫)।

শনিবার (২৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজনগরে অবস্থিত র‌্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফ্রিংয়ে অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জেএমবির এক শীর্ষ নেতার নেতৃত্বে বেশকিছু সদস্য নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। খবর পেয়ে র‌্যাবের একটি দল বক্তাবলীর লালমিয়ার চর ভয়রাকান্দি এলাকায় অভিযান চালালে জঙ্গিরা বিভিন্ন দলে ভাগ হয়ে যায়। র‌্যাব তিন জনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়।

উদ্ধার করা অস্ত্র জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। নাশকতার পরিকল্পনার জন্য তাদের এক শীর্ষ নেতার নেতৃত্বে তারা ২০/২৫ জনের একটি দল ওই গোপন বৈঠকে মিলিত হয়। পরে র‌্যাবের অভিযানের খবরে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ালি উল্লাহ চিশতী ওরফে জনি ওরফে মোহাম্মদ ওরফে আবু ওমর(২৭) ও আল আমিন শেখ ওরফে রাজিব ওরফে রাজিব ইসলাম শেখ ওরফে শেখের (২৫) নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের