নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর ট্রাক, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৬:১৭আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৬:১৭

সড়ক দুর্ঘটনা

বাগেরহাটের মোল্লাহাটে শনিবার (২৯ জুলাই) ভোরে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর উঠে গেলে একজন নিহত হন। বাগেরহাট হাইওয়ে মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোর সাড়ে চারটার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি স্টুডিওর ওপর উঠে যায়। এসময় নিহত হন সেখানে ঘুমিয়ে থাকা স্টুডিও মালিক মিশকাত মুন্সি (২৫)। তিনি মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামের হেকমত আলী মুন্সির ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

এসময় কাঠের তৈরি দোকানটি দুমড়ে মুচড়ে যায়। সকালের দিকে স্থানীয়রা দোকানঘরটির ওপর উল্টে থাকা একটি ট্রাক দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পাশের জেলা গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে সঙ্গে নিয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে মিশকাত মুন্সির দেহ উদ্ধার করে।

এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম