চাঁপাইনবাবগঞ্জে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৭:৫৫আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৮:০০

Money-Loundaring-Seminer-Pic-01-29-07-17 চাঁপাইনবাবগঞ্জে ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের উপ-মহাব্যবস্থাপক মো. শওকাতুল আলম। কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাংক ও শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাদেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের যুগ্ম-পরিচালক একেএম রমিজুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. আজমল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় বাধাস্বরূপ। তাই এর প্রতিরোধ করতে হবে।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের