ফুলবাড়ী থেকে নিখোঁজ স্কুল ছাত্র লালমনিরহাটে উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১৯:৩২আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৯:৩২

ফুলবাড়ী থেকে নিখোঁজ স্কুল ছাত্র লালমনিরহাটে উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন জিন্নাতকে লালমনিরহাট রেলস্টেশনের কাছে একটি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রিফাতকে মামা মো. সাদ্দাম হোসেন তাকে বাড়িতে নিয়ে এসেছেন। রিফাতের বাবা জাহাঙ্গীর আলম ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রিফাতের বাবা জাহাঙ্গীর আলম জানান, রিফাতের নিখোঁজের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। শুক্রবার সকালে ফুলবাড়ীর এক দম্পতি লালমনিরহাট রেল স্টেশনের কাছে একটি রেস্টুরেন্টে রিফাতকে দেখতে পেয়ে রিফাতের মামা সাদ্দাম হোসেনকে ফোন দেয়। খবর পেয়ে সাদ্দাম দ্রুত মোটরসাইকেল নিয়ে লালমনিরহাট যায় এবং  রিফাতকে নিয়ে বাড়ি ফিরে আসেন।

উল্লেখ্য, রিফাত গত ৩১ জুলাই বিকেলে উপজেলা সদরে পাঠশালা নামেৃ কোচিং সেন্টারে যায়। অনেক রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন কোচিং সেন্টারে খোঁজ নিয়ে জানতে পারে সে অনেক আগেই বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছে। এ ব্যাপারে রিফাতের বাবা জাহাঙ্গীর আলম বুধবার (২ আগস্ট) দুপুরে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি