ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ১৯:৩৯আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৯:৩৯

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা ঝিনাইদহের শৈলকুপায় ভ্যানচালক আনারুল হোসেন হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৬ আগস্ট) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সানা মোহাম্মদ মাহরুফ হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মশিয়ার রহমান ও শামীম হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামের আনারুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মশিয়ার রহমান ও তার বন্ধু শামীম হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন আনারুল ইসলাম।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর তার বাবা তোফাজ্জেল হোসেন বাদী হয়ে মশিয়ার ও শামীমকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রবিবার আদালত ওই রায় দেন। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম