বেনাপোলে ৩৫টি সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৭, ১৪:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৪:৩৮

বেনাপোলে ৩৫টি সোনার বারসহ পাচারকারী আটক ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী গ্রাম থেকে ৩৫টি সোনার বারসহ আ. মমিন (৩০) নামে একজন সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৮ আগস্ট ) দুপুর ১২টার দিকে বেনাপোলের পুটখালী গ্রামের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মমিন যশোরের শার্শা উপজেলার উলাশি গ্রামের নুর ইসলামের ছেলে।
বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মমিন নামে একজন সোনা পাচারকারী সোনার একটি বড় চালান নিয়ে ভারতে যাবে। এই তথ্যের ভিত্তিতে সঙ্গেীয় ফোর্স নিয়ে আগে থেকে মসজিদ বাড়ি বিজিবি পোস্টের পাশে অবস্থান করি। এরপর ওই পাচারকারী ভারতে প্রবেশ করতে গেলে তাকে ৩৫টি সোনার বারসহ আটক করা হয় ।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত সোনার বারসহ মমিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি