সাভারে সাইবার ক্রাইমের অভিযোগে ৫ নাইজেরিয়ান আটক

সাভার প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৭, ১৯:৪৩আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৯:৪৭

সাভার সাইবার ক্রাইমের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিংয়ের ওয়াহিদ মিয়ার তিন তলা বাড়ির দোতলা থেকে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে ফেড (৬৫) ও মুসা (৪০) নামের দুইজনের নাম প্রকাশ করা হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ১১টি মোবাইল, ২০টি সিম কার্ড, ৫টি পেনড্রাইভ, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও ১ শ’ ইউএস ডলার জব্দ করা হয়।

এ আর এম আলিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই পাঁচ নাইজেরিয়ান নাগরিক সাইবার ক্রাইমের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রতারণার শিকার একজন তাদের কাছে অভিযোগ করায় তাদেরকে আজ তাদেরকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তারা প্রতারণা করে টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি জানান, সুগন্ধা হাউজিংয়ের তিন তলা বাড়ির দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এক বছর ধরে বসবাস করছেন পাঁচ নাইজেরিয়ান। তারা সাইবার ক্রাইমের মাধ্যমে মানুষকে অর্থ উর্পাজনের কথা বলে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

ওই বাড়ির মালিক ওয়াহিদ মিয়া পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে তিনিও জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। তারা জানান, তাকে আটক করা হলে ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

বাড়িটির কেয়ারটেকার নিজাম মিয়া জানান, ‘ওই ফ্ল্যাটে বিভিন্ন বিদেশি নারী আসতো। ডিজে পার্টি হতো।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম