এমপি একরামকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ২১:০৫আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২১:০৫

এমপি একরামকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে ফেসবুকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে ‘নোয়াখালী জেলার স্বাধীনতার পক্ষের সর্বস্তরের জনগণ’ এ সমাবেশে অংশ নেন।

সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিশ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজমুল হকের সভাপতিত্বে ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, মিয়া মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান প্রমুখ।

সভার শেষ পর্যায়ে নেতাদের অনুরোধে সমাবেশ স্থলে আসেন একরামুল করিম চৌধুরী এমপি। এসময় তিনি দলীয় নেতাকর্মী ও উপস্থিত জনতাকে ধৈর্য্য ধরার অনুরোধ জানান এবং মৃত্যুকে ভয় না করে জনগণের জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন।

প্রতিবাদ সভায় একরামুল করিম চৌধুরী এমপিকে ফেসবুকে হত্যার হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের