মাদারীপুরে সাপুড়ে হত্যা: বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

মাদারীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ২৩:২৯আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২৩:৩৭

মাদারীপুর মাদারীপুরে ডালিম বৈদ্য (২৪) নামের এক সাপুড়েকে পিটিয়ে হত্যার দায়ে বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৯ আগস্ট) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই দণ্ড দেন।

মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমরান লতিফ বলেন, ‘বিজ্ঞ আদালতের বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে কাশেম বৈদ্য (৪৯), তার দুই ছেলে আলমগীর বৈদ্য (২৩) ও জাকির বৈদ্যকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তিনি জানান, ‘বাকি ৬ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা মামলার শুরু থেকে পলাতক রয়েছে।’

মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক রমেশ চন্দ্র দাস বলেন, ‘হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিদের ধরতে থানা পুলিশের কাছে চিঠি দেওয়া হবে।’

মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ২৮ মে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় সাপুড়ে ডালিমের মাথায় লাঠি দিয়ে আঘাত করে আসামিরা। এরপর গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডালিমের মা ওইদিন মাদারীপুর সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম