বেনাপোলে ১২টি সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১৯:৫৮আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৯:৫৮

১২টি সোনার বারসহ আটক সোনা পাচারকারী

ভারতে পাচারের সময় ১২টি সোনার বারসহ আসিক রায়হান (২২) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তিনি বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার সময় বেনাপোল চেকপোস্টের এমপি মার্কেটের সামনে ট্রেন লাইনের ওপর থেকে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে বিজিবি। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ১২টি সোনার বারসহ আসিক নামে এক সোনা পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসিক নামে এক সোনা পাচারকারী সোনার একটি বড় চালান নিয়ে চেকপোস্ট হয়ে গাতিপাড়া সীমান্তে যাবে। ওইখান থেকে ভারতে নিয়ে যাবে। এই তথ্যের ভিত্তিতে ল্যান্স নায়েক রহমান ফোর্স নিয়ে আগে থেকে এমপি মার্কেটের পাশে গোপন অবস্থান নেয়। এরপর ওই পাচারকারী মোটরসাইকেলে করে সীমান্তের গাতিপাড়া রোডে যাওয়ার সময় তাকে ১২টি সোনার বারসহ আটক করা হয়। উদ্ধারকৃত সোনারবারসহ আসিককে আসামি করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। 

/জেবি/

আরও পড়তে পারেন: শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম