জামালপুরে পানিবন্দি ৫০ হাজার মানুষ

জামালপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ১৮:১১আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৮:১৮

পানিবন্দি শিক্ষা প্রতিষ্ঠান (ফাইল ছবি)

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে জামালপুরে আবারও বন্যা দেখা দিয়েছে। এতে জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৫০টি গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এদিকে, বন্যা মোকাবিলায় আশ্রয়কেন্দ্র খোলাসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার রায় জানিয়েছেন, রবিবার দুপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যমুনার পানি বাড়ায় ইসলামপুর উপজেলার পাথর্শী, চিনাডুলী, কুলকান্দি, সাপধরী, বেলগাছা, নোয়ারপাড়া এবং দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ, চিকাজানী ও চুকাইবাড়ি ইউনিয়নের ৫০টি গ্রামের ৫০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া এসব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে পাঠদান।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন জানিয়েছেন, বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের প্রয়োজনয়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম