১৪টি স্বর্ণের বারসহ শাহ আমানতে এক যাত্রী আটক

চটগ্রাম ব্যুরো
১৩ আগস্ট ২০১৭, ২০:৪১আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২০:৪১

১৪টি স্বর্ণের বারসহ শাহ আমানতে এক যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চৌদ্দটি স্বর্ণের বারসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। রবিবার সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক যাত্রীর নাম আবুল মনসুর (৪২)। সে ফটিকছড়ি এলাকার বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক প্রণয় চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে আবুল মনসুরকে আটক করা হয়। পরে তাকে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে মলদারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো বের করে দেন। উদ্ধার স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ৬২৪ গ্রাম।’

/জেবি/

আরও পড়তে পারেন: সাজেকে আটকা পড়া পর্যটকদের উদ্ধার করলো সেনাবাহিনী

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান