বন্যায় রাজশাহী বিভাগে ৫৬৪ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া বন্ধ

রাজশাহী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১০:১৫আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১০:২৩

কুড়িগ্রামে বন্যা (ছবি: ফোকাস বাংলা) বন্যার কারণে রাজশাহী বিভাগের ৫৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, এবারের বন্যায় ৪২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঠদান বন্ধ রয়েছে ৩৪৯টিতে, নদী গর্ভে বিলীন হয়েছে ১১টি ও বন্যায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৬৬টি স্কুল।
সিরাজগঞ্জের ১ হাজার ৬৬৫টি স্কুলের মধ্যে ১৩১টি, নওগাঁয় ১ হাজার ৩৬৪টির মধ্যে ১২০টি, বগুড়ায় ১ হাজার ৫৬৮টির মধ্যে ৭৬টি, পাবনায় ১ হাজার ১১৯টির মধ্যে ১৯টি ও জয়পুরহাটে ৩৭১টির মধ্যে ৩টিতে পাঠদান বন্ধ রয়েছে। গাইবান্ধায় বন্যা (ছবি: ফোকাস বাংলা)

নদী গর্ভে বিলীন হয়েছে সিরাজগঞ্জে ৮টি, পাবনায় ২টি ও নওগাঁয় ১টি স্কুল।  আর বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সিরাজগঞ্জে ২২টি, বগুড়ায় ১০টি, নওগাঁয় ৩৩টি ও জয়পুরহাটে ১টি স্কুল। রাজশাহী বিভাগে ৮ হাজার ৮৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে ২৪ লাখ ৬১ হাজার ৯৩৬ জন।  

অপরদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩৮টি বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে নওগাঁয় ২৪টি, জয়পুরহাটে ১১টি, বগুড়ায় ১১টি, পাবনায় ৫টি ও সিরাজগঞ্জে ৮৭টি প্রতিষ্ঠান রয়েছে। রাজশাহীর বাগমারায় বন্যা (ছবি: ফোকাস বাংলা)

রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতর উপ পরিচালক আবুল খায়ের বলেন, ‘এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। গত কয়েক দিন বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় এবং বিদ্যালয়গুলোতে বন্যার পানি প্রবেশ করায় পাঠদান ব্যাহত হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা চেষ্টা করছেন। পানি নেমে গেলে শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার করে অতিরিক্ত সময় নিয়ে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়া হবে। যাতে করে সমাপনী ও বার্ষিক পরীক্ষায় তারা ভালো ফলাফল করতে পারে।’

/এফএস/ 

আরও পড়ুন- বন্যায় কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত সাড়ে তিন লাখ কৃষক

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী