ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ০০:৫৯আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০১:৩১

গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহাগ কাজী বগুড়ার ধুনটের গোসাইবাড়ি বাজারে বিক্রির সময় ৩০ পিস ইয়াবাসহ গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহাগ কাজীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) থানার এসআই আবদুর রাজ্জাক তার বিরুদ্ধে মামলা করেছেন।

ধুনট থানার এসআই খোকন কুন্ডু ও স্থানীয়রা জানান, সোহাগ কাজী উপজেলার পূর্বগুয়াডহুরী গ্রামের লতিফ কাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধুনট ও আশপাশের উপজেলায় মাদক বিক্রি করে আসছেন। গত ৪ আগস্ট গোসাইবাড়ি এলাকায় মাদক বিক্রির সময় ২৫ পিস ইয়াবাসহ তার সহযোগী শাওন ও মঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় সোহাগ কাজী পালিয়ে যায়। ওই ঘটনায় সোহাগসহ তিনজনের বিরুদ্ধে ওইদিন থানায় মামলা হয়েছিল। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে সোহাগ কাজী গোসাইবাড়ি বাজারে মাদক বিক্রি করছিলেন। এ সময় ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোহাগ নিজেকে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দাবি করেছেন।

ধুনট উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ফজলুল হক মিলন বলেন, ‘শুধু সোহাগ নয়; এ উপজেলায় শ্রমিক লীগের অনেক দায়িত্বশীল নেতা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘বর্তমান উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পিন্টু, মথুরাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাবুল, নিমগাছী ইউনিয়নের সভাপতি দুলাল, কালেরপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোজাহার আলী প্রমুখ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’

তিনি আরও বলেন, ‘অর্থের বিনিময়ে এরা সংগঠনে পদ-পদবি পেয়েছেন। দলের প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করছেন। এদের কারণে এ উপজেলায় শ্রমিক লীগ তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পিন্টুকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

/এনআই/

আরও পড়ুন:
কালিয়াকৈরে আওয়ামী লীগ নেত্রী আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম