ষোড়শ সংশোধনী নিয়ে কোনও বক্তব্য নয়: এরশাদ

রংপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৩:২৪আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৩:২৯

  রংপুরে এরশাদ ষোড়শ সংশোধনী নিয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি সাফ জানিয়েছেন, ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে কোনও প্রতিক্রিয়া কিংবা বক্তব্য আগেও দেননি, এখনও দেবেন না।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেছেন, ‘এবার আর মহাজোটে নয়, এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। এজন্য ৩০০ আসনে যাছাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এবারের ভয়াবহ বন্যায় সরকার বানভাসি মানুষদের রক্ষায় তেমন কোনও পদক্ষেপ নেয়নি। তবে জাতীয় পার্টি বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছে। সাধ্য মত ত্রাণ দেওবার চেষ্টা করছে।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনও মেয়র প্রার্থী দেবে না বলে আশা প্রকাশ করে এরশাদ বলেন, ‘তারপরেও আওয়ামী লীগ প্রার্থী দিলেও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়ী হবে। তবে আশা করছি আওয়ামী লীগ কোনও প্রার্থী দেবে না।’

এর আগে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে রংপুরে আসার পথে সৈয়দপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এসময় মহানগর জাপা সভাপতি মোস্তফা সাধারণ সম্পাদক ইয়াসির আহাম্মেদসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের