মিয়ানমার সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বিজিবি’র ডিজি

কক্সবাজার প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১০:৪৫আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১০:৫৪

মিয়ানমার সীমান্তে বিজিবির পাহারা (ছবি: কক্সবাজার প্রতিনিধি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি দেখতে আসছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি কক্সবাজার ও বান্দরবানে মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করবেন। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাসান খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুরে কক্সবাজার আসছেন বিজিবি’র ডিজি। এখান থেকে হেলিকপ্টারে করে তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তে যাবেন। সেখানে বিভিন্ন সীমান্ত পয়েন্ট পরিদর্শন করবেন।

মিয়ানমারের আরাকান রাজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় দলে দলে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। সীমান্ত এলাকার লোকজন জানান, ওপাশে হাজার হাজার লোককে বসে থাকতে দেখা যাচ্ছে। ক্রমাগত গুলির শব্দও পাওয়া যাচ্ছে। তবে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে না বলে দাবি করা হয়েছে বিজিবি’র পক্ষ থেকে।

মিয়ানমারের তমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন ও অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কয়েকজনের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তারা জানান, ২৬ আগস্ট ২০১৭ শনিবার দুপুরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের ঢেঁকিবনিয়া এলাকায় রোহিঙ্গা মুসলিম গ্রামগুলোতে একযোগে তাণ্ডব চালায় সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মাবলম্বী স্থানীয় রাখাইনরা। এতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ হতাহত হন। প্রাণ বাঁচাতে বিকালের পর থেকে সীমান্তের দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার জুড়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশে চেষ্টা চালান। বিজিবি-সহ স্থানীয় প্রশাসনকে অনুপ্রবেশ ঠেকাতে রীতিমত হিমশিম খেতে দেখা গেছে।

আরও পড়ুন- মিয়ানমারে নতুন করে ধরপাকড়, বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের স্রোত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের