নাফ নদীতে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ১০:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০

নাফ নদীতে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরও ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোররাতে নাফ নদীর শাহপরীর দ্বীপসহ বিভিন্ন পয়েন্ট থেকে স্থানীয়দের সহযোগিতায় এসব মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে এই ঘটনায় একই এলাকা থেকে পৃথকভাবে আরও ৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে গত দুইদিনে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।




কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরজুল হক টুটুল বলেন, ‘আজ ভোররাত পর্যন্ত নাফ নদীর বিভিন্ন এলাকা থেকে ১৯ জন নারী ও শিশুদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১০ শিশু ও ৯ জন নারী রয়েছে। এর আগে বুধবার সকালে একইভাবে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন জানান, বুধবার রাতে নাফ নদীর জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ১১টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপে ২ জন ও ভোর সকালে ১৫ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ নাফ নদীর মোহনা গোলারচর মুখে ৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘শুনেছি শাহপরীরদ্বীপ এলাকা থেকে কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশগুলো উদ্ধার করে না নিয়ে আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সে দেশের সেনাবাহিনীর মধ্যে সহিংস ঘটনার পর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে। একইভাবে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে জলসীমানা অতিক্রম করে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছে।

/এআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি