মধ্যরাতে রূপগঞ্জের ‘কুমিল্লা হাউজে’ বিস্ফোরণ, জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ০৫:০৮ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৭:২৮

বিস্ফোরণের পর কুমিল্লা হাউজের দেযাল ও ছাদের একাংশ ধসে পড়ে পাশের বাড়ির ওপর


নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের বরাব এলাকায় কুমিল্লা হাউজ নামে একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির ছাদের একাংশ ও দেয়াল ধসে পড়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বিস্ফোরণের পর থেকেই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, এ ঘটনার সঙ্গে জঙ্গিরা জড়িত থাকতে পারে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের পর কুমিল্লা হাউজের দোতলার পশ্চিম পাশের দেয়াল ধসে পড়ে
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের কবরস্থানের পাশের ওই দোতলা বাড়ির দ্বিতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বিভিন্ন ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণে ওই বাড়ির দু’জন আহত হয়েছেন। বোমা বিস্ফোরণ হওয়ায় বাড়ির ভেতরে ঢুকতে বোম্ব ডিসপোজাল ইউনিটের জন্য অপেক্ষা করছে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী।

কুমিল্লা হাউজ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৩টার পর ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভবনটি বর্তমানে র‌্যাব, পুলিশ ঘিরে রেখেছে। ফায়ার সার্ভিসের একটি টিমও ঘটনাস্থলে পৌঁছেছে।’

বিস্ফোরণের পর কুমিল্লা হাউজ ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী, সঙ্গে স্থানীয়রা
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘বিস্ফোরণের পরপরই রূপগঞ্জ থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে যায়। এ সময় ভেতর থেকে দুই জনের চিৎকার শোনা গেছে। এরপর থেকেই ভবনটির চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোমা বিস্ফোরণের আলামত দেখে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে।’

আরও পড়ুন-
ঈদে আট দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেফতার ২

/টিআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক