রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

রংপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১০:২০

রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২ রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাগানে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মফিজুল (২৬) ও রাজা মিয়া (২৪)। তাদের বাড়ি নীলফামারী শহরের ডিংডং পাড়ায়। এ ঘটনায় আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, ঢাকার অভ্যন্তরে চলাচল করা একটি সিটিং সার্ভিসের বাস নীলফামারী আসার পথে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম