মঠবাড়ীয়ায় বিএনপি নেতা হত্যা: ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৭, ০৪:২২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ০৫:১৭

নিহত হাবিব তালুকদার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদারকে (৫০) হত্যার ঘটনায় ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করে আরও ১৫ জন ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয় জনকে আসামি করা হয়েছে। নিহতের ছেলে মো. হাফিজুর রহমান মঠবাড়ীয়া থানায় মামলাটি দায়ের করেছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম।
মামলায় প্রধান আসামি করা হয়েছে ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদকে। মামলায় ২নং আসামি ধানীসাফা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস তালুকদার।
নিহত হাবিবুর রহমানের স্ত্রী মালেকা বেগম জানান, রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তার স্বামীকে ধানীসাফা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস তালুকদারের নেতৃত্বে বেশ কয়েকজন লোক তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদের সামনে থেকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে হাবিব তালুকদার নিখোঁজ হওয়ার ঘটনায় মালেকা বেগম মঠবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহত হাবিব তালুকদারের স্বজনদের আহাজারি পরে সোমবার রাতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের পাশ থেকে হাবিব তালুকদারের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর ওসি কে এম তারিকুল ইসলাম জানিয়েছিল, হাবিবুর রহমানের গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করার মতো চিহ্ন রয়েছে। এছাড়া, তার মুখ থেঁতলানো ছিল। ঘাতকরা দেয়াল বা মেঝের সঙ্গে আঘাত করে তাকে হত্যা করে থাকতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
ওসি কে এম তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাবিব তালুকদার নিহত হওয়ার ঘটনায় তার ছেলে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছে। মামলায় আসামি করা হয়েছে ২৩-২৪ জনকে। এর মধ্যে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাটি নিয়ে তদন্ত চলছে।’ এরই মধ্যে মামলার এজাহারে উল্লেখ করা আসামি মাসুম তালুকদারকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান তিনি।
এদিকে, বুধবার সকাল ১০টায় তুষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিহত হাবিব তালুকদারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।
আরও পড়ুন-
কলাপাড়ায় মা হত্যার ঘটনায় ছেলে আটক
কুড়িগ্রামে মেয়াদোত্তীর্ণ স্যালাইনে ডায়রিয়া রোগীর চিকিৎসা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম