মালয়েশিয়ার ত্রাণবাহী উড়োজাহাজ চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো
০৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ০১:৫৪

চট্টগ্রামে পৌঁছেছে মালয়েশিয়ার ত্রাণবাহী উড়োজাহাজ বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণবাহী উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজটি পৌঁছেছে। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

উইং কমান্ডার রিয়াজুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এয়ারবাস-এ ৪০০-এম নামে একটি ফ্লাইটে করে ত্রাণগুলো এসেছে। ফ্লাইটটি বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দরে অবতরণ করে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘সন্ধ্যা পৌনে ছয়টায় আমি ত্রাণ গ্রহণ করেছি। কক্সবাজার জেলায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হবে।’ উড়োজাহাজটিতে ১৪ ধরনের ১২ টন ত্রাণ সামগ্রী রয়েছে  বলেও তিনি জানান।  

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রমিজ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ত্রাণ সামগ্রীর মধ্যে পানি বিশুদ্ধকরণ বড়ি, মিল্ক পাউডার, খেজুর, চাল, শ্যাম্পু, তোয়ালে, কাপড়-চোপড়সহ খাদ্যপণ্য রয়েছে।’ 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম