পুলিশকে আরও উন্নত, পেশাদার ও জনবান্ধব করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৫

সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় পুলিশকে আত্মবিশ্বাসী করে তুলতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে আরও উন্নত, পেশাদার ও জনবান্ধব করার প্রক্রিয়া চলছে।’

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশ যেন আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারে। এজন্য তাদের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। তাদের পদ-পদবিও উন্নীত করা হয়েছে। পুলিশের কল্যাণে সরকারের আরও অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে।’

রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি জোর দিতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই আপনারা দেশ-মাতৃকাকে ভালোবেসে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতীর পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই আমরা সুযোগ পাচ্ছি আমাদের নিজস্ব পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তোলার।’ সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে আরও বলেন, ‘আমি আমাদের পুলিশ বাহিনীকে সবসবময় আইন রক্ষকের ভূমিকায় দেখতে চায়। দেশের প্রচলিত আইন, সততা আর নৈতিক মূল্যবোধই হবে পেশাগত দায়িত্ব পালনের পথপর্দশক।’

৩৪ তম বিসিএসের ১৪১ কর্মকর্তা পুলিশ অফিসার হিসেবে কর্মজীবনে প্রবেশ করছেন। এর মধ্যে ২৬ জন নারী রয়েছেন। নতুন পুলিশ কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন প্রধানমন্ত্রী। সারদা পুলিশ একাডেমি

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে রাজারবাগ থেকে প্রথম প্রতিরোধ গড়ে তুলে পুলিশ বাহিনী। মুক্তিযুদ্ধে সারদা পুলিশ একাডেমিরও বিশেষ ভূমিকা আছে। এখানে ২৪ জন কর্মকর্তা শহীদ হন।’ মুক্তিযুদ্ধে জীবন দেওয়া সব পুলিশের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক কে এম শহীদুল হক। এছাড়া রাজশাহী অঞ্চলের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

/এফএস/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি