অবৈধ মজুদের দায়ে চট্টগ্রামে ৮০ হাজার বস্তা চাল জব্দ

চট্টগ্রাম ব্যুরো
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ফাইল ছবি)

অবৈধভাবে মজুদ করে রাখার দায়ে চট্টগ্রাম নগরীর এক গুদাম থেকে ৮০ হাজার বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সাগরিকা বিসিক এলাকার ওই গুদামে অভিযান চালিয়ে ওই চালের বস্তাগুলো জব্দ করা হয়। এসময় আহমেদ ট্রেডিং নামের গুদামটির ম্যানেজার তারেককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ মোরাদ আলী বলেন, ‘নিয়ম ভেঙে চালের ওই বস্তাগুলো গুদামে মজুদ করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজ দুপুরে অভিযান চালিয়ে তা জব্দ করি। জব্দ চালের বস্তাগুলো মাসুদ অ্যান্ড ব্রাদার্সের। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম