মৌলভীবাজারে ৯৫৬ পূজা মণ্ডপের ৩৩৫টিই ঝুঁকিপূর্ণ

মৌলভীবাজার প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:২০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৭

প্রায় প্রস্তুত পূজা মণ্ডপ (ছবি- প্রতিনিধি)

এবার মৌলভীবাজার জেলায় ৯৫৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তবে ৯৫৬টি মণ্ডপের মধ্যে ৩৩৫টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ১৩৭টি বেশি ঝুঁকিপূর্ণ ও ১৯৪টি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বাংলা ট্রিবিউনকে জানান, জেলার ৯৫৬টি মণ্ডপের মধ্যে ১৩৭টি অধিক ও ১৯৪টি কম ঝুঁকিপূর্ণ হিসাবে চিহিৃত করা হয়েছে। তবে পূজার সময় জেলায় চার স্তরে নিরাপত্তা দেবে পুলিশ।

তিনি আরও জানান, অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবার রাত ৮টার মধ্যেই প্রতিমা বিসর্জন দিতে হবে।

এদিকে, পূজার আয়োজকরা জানান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রশাসনের কঠোর নজরদারি থাকলে দূর্গা পূজা শান্তিপূর্ণভাবেই উদযাপিত হবে। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পংকজ রায় জানান, সবার প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা যাবে বলেই তিনি মনে করছেন। এবার প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক কর্মীরাও কাজ করবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান