নীলফামারীতে রোপণ করা হচ্ছে ৫০ হাজার তাল গাছ

নীলফামারী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৭

নীলফামারীতে রোপণ করা হচ্ছে ৫০ হাজার তাল গাছ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারাদেশে তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতর। এ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও  ৫০ হাজার তালগাছের বীজ রোপনের করা হচ্ছে।

জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বলেন, এরইমধ্যে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে এ কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো.খালেদ রহীম।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বজলুর রশিদ, প্রকল্প বাস্ততায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম ও স্থানীয় গণ্যমাধ্যম কর্মীরা ।

সূত্র জানায়, প্রকৃতিক দুর্যোগ নিরোধে প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে তালগাছ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। সংসদ সদস্য ও উপজেলা পরিষদের তহবিল থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গ্রামীণ সড়কের দুইধারে তালগাছ রোপণ করা হবে। এছাড়া, কাজের বিনিময়ে টাকা কর্মসূচি  (কাবিটা) মাধ্যমে নতুন ও পুরনো রাস্তার দুইধারে এসব গাছের চারা লাগানো হচ্ছে।

এটিএম আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন,‘নীলফামারী জেলার ৫১টি ইউনিয়নে তালগাছ লাগানোরে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৮৩৫টি করে তাল গাছের বীজ লাগানো হবে। ওই গাছগুলো নিজ নিজ ইউনিয়ন পরিষদ দেখাশুনা করবে। আগামী অক্টোবর মাসে এই কর্মসূচি শেষ হবে বলে তিনি জানান।

আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য ব্যবহৃত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাহত পাঠদান

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম