মাকেই পূজা করলেন সন্তানরা

মাদারীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪০

মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়ায় অর্ধশত মায়ের পূজা করেছেন সন্তানরা নিজ মাকেই পূজা করেছেন সন্তানরা। দেবী মনে করে শঙ্খ ও ঢাক বাজিয়ে পুষ্পাঞ্জলী দিয়ে অর্ধশত মায়ের পূজা করলেন তারা। মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় সোমবার রাতে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। মায়ের প্রতি সন্তানদের এই ভালোবাসায় খুশি সবাই। আয়োজকদের দাবি, নিজ মাকে পূজা করলে সব দেবতাকে তার মধ্যেই খুঁজে পাওয়া যায়।

নকুল বিশ্বাস সাহিত্য একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যেক মা ও সন্তানরা।

মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়ায় অর্ধশত মায়ের পূজা করেছেন সন্তানরা আয়োজক সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস বলেন, ‘নিজ মাকে পূজা করলে সব দেবতাকে খুঁজে পাওয়া যায়। আর এতে মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা আরও বেড়ে উঠবে। এতে পৃথিবীতে কোনও বৃদ্ধাশ্রম থাকবে না। আমরা বৃদ্ধাশ্রমগুলো তালাবদ্ধ দেখতে চাই। বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আরও বেড়ে উঠুক।’

মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়ায় অর্ধশত মায়ের পূজা করেছেন সন্তানরা মঙ্গল প্রদীপ জ্বেলে মায়েদের চরণ ধৌত করার পর নতুন বস্ত্র দান করে বিল্যপত্র ও পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের আশীর্বাদ চান নিজ নিজ সন্তানরা।

চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হওয়া পূজা শেষ হয় মায়েদের মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে। মায়ের প্রতি ভালোবাসা ও মাকে পূজা করলে সন্তানের মঙ্গল হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম