দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ রাজার মাঠে

বান্দরবান প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০২

দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজা মণ্ডপ রাজার মাঠ দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামে গড়ে উঠেছে অসংখ্য পূজামণ্ডপ। এর মধ্যে সবচেয়ে বড় এবং আকর্ষনীয় পূজামণ্ডপ গড়ে উঠেছে বান্দরবান রাজার মাঠে। ২০ লাখ টাকা ব্যয়ে মণ্ডপটি বানাতে প্রায় দুই মাস সময় লেগেছে।

প্রতিমা কারিগর ও সাজসজ্জাকারীরা জানান, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্গাদেবীর প্রতিমা ছাড়াও এ পূজামণ্ডপে তৈরি করা হয়েছে নজরকারা বিভিন্ন দেবদেবীর প্রতিমা। অনুষ্ঠান সুন্দর ও সফল করতে এখানে আনা হয়েছে নতুনত্ব।

রাজার মাঠ পূজা মণ্ডপ বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটি থেকে জানা গেছে, প্রতিবছরই বান্দরবান রাজার মাঠে গড়ে তোলা হয় দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। এবারও অন্যান্য বছরের মতো রাজার মাঠে গড়ে তোলা হয়েছে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ। আর এ পূজামণ্ডপের কাজ করতে সময় লেগেছে প্রায় দুই মাস। এর মধ্যে প্রধান ফটকের কাজ করা হয়েছে বান্দরবান কেন্দ্রীয় দূর্গামন্দির প্রাঙ্গণে। এছাড়া দুর্গাদেবীর প্রতিমা তৈরিসহ অন্যান্য সব কাজ করা হয়েছে এলজিইডি ভবন সংলগ্ন দূর্গামন্দিরের নিজস্ব জায়গায়। সব আনুসঙ্গিক কাজ শেষে বান্দরবান রাজার মাঠে পূজামণ্ডপের কাজ শেষ করা হয়।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দাশ (রাজেশ্বর) বলেন, আমরা এ বছরও দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ গড়ে তুলতে সক্ষম হয়েছি।

রাজার মাঠ পূজা মণ্ডপ বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অমল কান্তি দাশ জানান, বান্দরবান জেলায় এ বছর ২৬টি পূজামণ্ডপ গড়ে উঠেছে। এর মধ্যে শুধুমাত্র রাজার মাঠের পূজামণ্ডপে ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এ মণ্ডপটিই দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় মণ্ডপ।

আরও পড়ুন:

চার স্বজনের লাশ ফেলে পালিয়ে আসে ইউনূসের পরিবার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস